২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা--আরিচা মহাসড়কের ধামরাই বাসস্ট্যান্ডের কাছে সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৩৫ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছয়জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, বাগেরহাট যাওয়ার পথে  ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (যশোর-ব-৫২-১১-০০১) সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসটি মহাসড়ক থেকে ছিটকে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলেই ঝিনাইদহের কালিগঞ্জের কাপড় ব্যবসায়ী আহমেদ ইমতিয়াজ ইয়াকুব (৩২) ও কুষ্টিয়া জেলার মনোহরদী এলাকার পান ব্যবসায়ী ইসলাম আলী (৩০) মারা যান।

দুর্ঘটনায় আহত হন ৩৫ যাত্রী। এদের মধ্যে আশংকাজনক ছয়জনকে রাতেই ঢাকার পঙ্গু হাসাতালে ভর্তি করা হয়। অন্যদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।