রাজশাহীতে সেনা কর্মকর্তাসহ ৩ জনের ফাঁসির আদেশ
রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার আদালতে একটি হত্যা মামলায় তিন আসামীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বিচারক এ এফ এম আমিনুল ইসলাম মঙ্গলবার সকাল ১১ টায় এ আদেশ দেন।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, ক্যাপ্টেন খন্দকার ইফতেখার এলাহী শান্ত, খন্দকার মাহাবুব এলাহী রিপন ও হোসাইন কবির পাভেল। আসামীদের সবার বাড়ি রংপুর সদরে।
২০০৬ সালের ১৫ জুন দুপুরে আসামীরা ইফতাদ বিন মাহাবুবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আদিব বিন মাহাবুব বাদী হয়ে ১৬ জুন রংপুরের কোতোয়ালি থানায় ক্যাপ্টেন খন্দকার ইফতেখার এলাহী শান্ত, খন্দকার মাহাবুব এলাহী রিপন ও হোসাইন কবির পাভেলের বিরুদ্ধে মামলা করেন।
সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) কেতাব উদ্দিন এবং আসামী পক্ষে ছিলেন আইনজীবী হামিদুল হক, আশরাফ আলী ও মজিবুর রহমান।
