পাঁচ অতিরিক্ত সচিব পদে রদবদল
প্রশাসনের পাঁচটি অতিরিক্ত সচিব পদে পরিবর্তন করেছে সরকার।
মঙ্গলবার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই আদেশ দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব হেদায়েতুল্লাহ--আল--মামুনকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান পদে ও গোলাম মোস্তাকীনকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ কুদ্দুস খানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে, রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পদে, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ফজলে কবীরকে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
