২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ২

গোয়েন্দা পুলিশ মঙ্গলবার সকালে বগুড়া শহর থেকে ১০টি তাজা ককটেল উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 02:06 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, কানা (১৮) ও ভবেশ (২০)। সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী পালপাড়া এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার একটি জলাশয়ের পাশে মাটির নিচে পুঁতে রাখা ১০টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহীদুল ইসলাম শাহীন ও এসআই আবদুল মান্নান বলেন, “সেউজগাড়ী এলাকা বরাবরই একটি অপরাধপ্রবণ এলাকা। আশা করছি, এ এলাকা থেকে আরও কিছু বিস্ফোরক উদ্ধার করা সম্ভব হবে।”