২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক সিবিএ নেতা বাকির গ্রেপ্তার

সোনালী ব্যাংক ট্রেড ইউনিয়ন নেতা বিএম বাকির হোসেনকে সোমবার বিকেলে রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 03:26 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একটি আবাসিক কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দূর্নীতি দমন কমিশন (দুদক) প্রকাশিত সমাজের দূর্নীতিগ্রস্ত ৫০ জনের তালিকার একজন বিএম বাকির। গত ২২ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সম্পত্তির হিসাব দাখিলের পর থেকেই বাকিরের গ্রেপ্তার হওয়া নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়।

র‌্যাব--৩ এর উইং কমান্ডার সুলতান হোসেন নুরানী সোমবার নফহবংি২৪.পড়স কে বলেন, “২২ ফেব্র“য়ারি দুদক ভবনের কাছ থেকে বাকির গ্রেপ্তার হয়েছেন বলে যে খবর বেরিয়েছিল তা গুজব ছাড়া আর কিছু নয়। আজ (সোমবার) বিকেলে আমি নিজে তার গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দিয়েছি।”

র‌্যাব--৩ এর সহকারি পুলিশ সুপার সিরাজুল ইসলাম নফহবংি২৪.পড়সকে বলেন, তারা পশ্চিম মালিবাগে ১৯/বি রাজউক স্টাফ কোয়ার্টার থেকে বাকিরকে গ্রেপ্তার করেছেন।

তিনি জানান, বাকিরকে আশ্রয় দেওয়ার অপরাধে সোনালী ব্যাংক তেজগাঁও শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা রুহুল আমিন হাওলাদার ও সোনালী ব্যাংকের ক্যাশিয়ার নুরুল ইসলামকেও আটক করা হয়েছে।

সিরাজুল ইসলাম বলেন, “রুহুল আমিন হাওলাদারকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে বাকিরের খোঁজ পাওয়া যায়। অভিযানের সময় তিনি নুরুল ইসলামের বাড়ির বাথরুমে লুকিয়ে ছিলেন।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাকির ২২ ফেব্র“য়ারি দুদক থেকে সৌভাগ্যক্রমে পালিয়ে যেতে সক্ষম হন। আমরা পৌঁছানোর মাত্র পাঁচ মিনিট আগে তিনি দুদক ত্যাগ করেন ”

র‌্যাব সূত্র জানায়, বাকিরকে টাস্কফোর্সের ইন্টেলিজেন্সের (টিআইএফ) গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।