২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৬ জনের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলা

সিরাজগঞ্জ-- ৬ আসনের সাবেক সাংসদ মেজর (অব.) মঞ্জুর কাদেরসহ ছয়জনের বিরুদ্ধে ত্রানের ঢেউটিন আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। রোববার রাতে এনায়েতপুর থানার এসআই জাহেদুল হক জাহিদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 06:20 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

মামলার আসামীরা হলেন মেজর (অব.) মঞ্জুর কাদের, থানা বিএনপির সভাপতি চেয়ারম্যান লিয়াকত আলী, আতাউর রহমান আতা, আবদুর রাজ্জাক, আবদুল খালেক ও নিয়াজ খান।

এনায়েতপুর থানার এসআই ওয়াহেদ আলী মামলার সত্যতা স্বীকার করেছেন।

রোববার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মঞ্জুর কাদেরের পৃষ্ঠপোষকতায় নির্মিত এনায়েতপুর কাপড়ের হাটের সীমানা প্রাচীর, গুদাম ঘর ও কার্যনির্বাহী কমিটির অফিস ঘরের চাল থেকে ৯০৫টি ত্রাণের টিন উদ্ধার করে। ওইসময় যৌথবাহিনী নিয়াজ নামের এক স্টোর কিপারকেও আটক করে।