২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের নির্দেশ না থাকায় ছয়জনের হিসাব জমা নেয়নি দুদক

ইকবালের সম্পত্তির হিসাব জমা নেওয়া হলেও রিটের শুনানি না হওয়ায় ছয়জনের হিসাব জমা নেয়নি দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সোমবার বিকেলে জাহাঙ্গীর কবির নানক, মীর্জা আজম, হাজী মকবুল হোসেন, মোস্তফা রশিদী সুজা, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, মহিউদ্দিন আহমেদ এর স্ত্রী ও পরিবারের সদস্যরা দুদক কার্যালয়ে যান সম্পত্তির হিসাব দিতে। কিন্তু কমিশন তাদের হিসাব জমা নেয়নি।

এসময় তারা পরিচালকদের আদালতের রিটের একটি কপি দেখান এবং মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের সম্পত্তি ক্রোক না করার অনুরোধ জানান।

ছয়জনের স্ত্রীদের দায়ের করা রিট মামলার রায় আগামী ছয় মার্চ দেয়া হবে। এ কারণে দুদক কমিশনাররা হিসাব জমা নিতে অস্বীকৃতি জানান।