বিজিএমইএ নির্বাচন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বাধীন ফোরাম জয়ী
এর দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচনে আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ এর নেতৃত্বাধীন ফোরাম প্রার্থীরা ২৭ টি পদের মধ্যে ২৫টিতে জয়ী হয়েছেন।
টিপু মুন্সীর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে জয়ী হয়েছেন আবদুস সালাম মুর্শিদী (১১৭৫) ও মো. আতিকুল ইসলাম (১০০৪৭)।
সর্বোচ্চ ভোট পেয়েছেন চট্টগ্রামের মো. আব্দুস সালাম (১২৮৪)। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ (১২৬৮)।
ঢাকা থেকে নির্বাচিত প্রার্থীরা হচ্ছেন আনোয়ার উল আলম চৌধুরী পারেভজ, ফেরদৌস পারভেজ রিবন, ফয়সল সামাদ, আবদুল্লাহ আল মাহমুদ মাহিন, মাসুদ হাসান খান বাবু, মো. শহীদুল ইসলাম, এম এ হারুনুর রশীদ, মাইনুদ্দিন বিশ্বাস, এম এ রহিম ফিরোজ, ওসামা তাসের, আবদুস সালাম মুর্শিদী, ইকবাল হামিদ কোরাইশী আদনান, মো. আতিকুল ইসলাম, এবিএম শামসুদ্দিন, মেজবাহ উদ্দিন আলী, শহীদুল হক মুকুল, রাশেদ আহমেদ হোসাইনী, গোলাম কবীর চৌধুরী, এনামুল হক বাবুল এবং এসএম মান্নান কচি।
চট্টগ্রাম থেকে নির্বাচিতদের মধ্যে আছেন মো. আবদুস সালাম, এএম মাহবুব চৌধুরী, আবদুল মান্নান রানা, মো. ফেরদৌম, মো. এম মহিউদ্দিন চৌধুরী, সাইদ আহসানুল হক শামীম এবং এরশাদুল্লাহ।
২০০৭-- ০৮ দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি টিপু মুন্সীর নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং সাবেক সহ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজের নেতৃত্বে ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
