জাল দলিল দেখিয়ে ঋণ নেওয়ার চেষ্টা, আশিয়ন সিটির এমডির বিরুদ্ধে মামলা
জাল দলিলে ১০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করার অভিযোগ এনে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আশিয়ান সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধেমামলা করেছে ন্যশনাল ব্যাংক (এনবিএল) ।
ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রইস উদ্দিন রোববার গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, মো. নজরুল ইসলাম ভূঁইয়া কয়েক সপ্তাহ আগে ন্যাশনাল ব্যাংক গুলশান শাখায় ওই ঋণের জন্য আবেদন করেন এবং জামানত হিসেবে সোনালী ব্যাংক, বৈদেশিক বিনিময় শাখার এফডিআর এর একটি অনুলিপি জমা দেন।
ব্য্ংাক এফডিআরের মূল কপি জমা দিতে বললে নজরুল ইসলাম ১৫ ফেব্রুয়ারি একটি দলিল জমা দেন। এরপর ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ সোনালী ব্যাংকের ওই শাখায় যোগাযোগ করলে দেখা যায় ওখানে নজরুলের কোনো একাউন্ট নেই।
এনবিএল ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রইস উদ্দিন বলেছেন, আশিয়ান সিটির এমডি ওই একাউন্টের বিপরীতে ঋণ নিতে চেয়েছিলেন। গত বছরের অক্টোবরে নজরুল এই ব্যাংকে একটি পার্সোনাল কারেন্ট একাউন্ট খুলেছিলেন।
ন্যাশনাল ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক এম আমিনুজ্জামান নফহবংি২৪.পড়স কে বলেছেন, “তিনি আ্মাদের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিলেন। আমি নজরুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করতে বলেছি আমাদের ওই শাখাকে।”
নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা মাহবুব মোর্শেদ নফহবংি২৪.পড়স কে বলেছেন, মামলাটি যাচাই করে দেখার পর তারা অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা করবে।
রিয়েল এস্টেট ডেভেলপারদের সংগঠন রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ এর একজন কর্মকর্তা জানান, আশিয়ান সিটি তাদের সদস্য নয়।
আশিয়ান সিটির এমডি’র এ প্রতারণা চেষ্টার ঘটনা আশিয়ান সিটিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এদের একজন গ্রাহক নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “আমি চার লাখ টাকা বিনিয়োগ করেছি। এখন খুবই উদ্বেগের মধ্যে আছি। বুঝতে পারছি না তারা প্রকৃত ডেভেলপার নাকি প্রতারক।”
