২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাবেক সাংসদের হাট থেকে ৯০০ পিস টিন উদ্ধার

সিরাজগঞ্জ-- ৬ আসনের সাবেক সাংসদ (অব.) এম মঞ্জুর কাদেরের নবনির্মিত এনায়েতপুর হাট থেকে যৌথবাহিনী আনুমানিক ১০০ বান্ডিল (৯০০ পিস) ঢেউটিন উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 09:03 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

রোববার সন্ধ্যায় যৌথ বাহিনী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সেরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতেপুর হাট এলাকা ও স্টোর রুমে অভিযান চালিয়ে প্রায় ৯০০ টি ত্রাণের ঢেউটিন উদ্ধার করে।

হাটের পরিচালনা কমিটির সভাপতি সোদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এনায়েতপুর থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী, রাজ্জাক, আতাউর রহমান আতা, খালেকসহ হাট কর্তৃপক্ষের অনেকেই এ সময় পালিয়ে যায়।

যৌথবাহিনী এ সময় স্টোর কিপার নিয়াজ রহমানকে আটক করে।

ত্রাণের প্রায় ৯০০ পিস ঢেউটিন উদ্ধার ও একজন আটকের বিষয়টি ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও এনায়েতপুর থানার দারোগা জাহিদুল হক জাহিদ নফহবংি২৪.পড়স এর কাছে স্বীকার করেছেন।

এদিকে, যৌথবাহিনী অভিযান চালানোর পর পরই এনায়েতপুর হাটে নিজেদের জমি পুনরুদ্ধারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করে।

৪ দলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে সাংসদ মেজর (অব.) মঞ্জুর কাদের সরকারি খাস জমির উপর ব্যক্তিগত উদ্যেগে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে এনায়েতপুর হাটটি স্থাপন করেন।

স্থানীয়রা জানান, প্রায় ২শ’ বান্ডিল ত্রাণের ঢেউটিন উক্ত হাটের বিভিন্ন স্থাপনায় ব্যবহার করা হয়েছে।