ডা. ইকবালের হিসাব স্ত্রীর মাধ্যমে নিতে দুদককে নির্দেশ দিল হাইকোর্ট
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের সম্পদের হিসাব তার স্ত্রীর মাধ্যমে নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডা. ইকবাল ও তার স্ত্রী মমতাজ বেগমের দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।
গত ১৮ ফেব্র“য়ারি দুর্নীতি দমন কমিশন সচিব ইকবালকে তার সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে জমা দেয়ার নোটিশ দিয়েছিল। (সমন্বিত)
নোটিশের বৈধতা নিয়ে দায়ের করা রিটের শুনানিতে ইকবালের কৌসুলী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ও জরুরি ক্ষমতা বিধিমালা লংঘন করে সচিব এই নোটিশ দিয়েছেন।
তিনি বলেন, এই নোটিশ দেওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর। গত ২০ ফেব্র“য়ারি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সচিবও এই নোটিশ প্রদানকে বেআইনী বলে স্বীকার করে নিয়েছেন।
ব্যারিস্টার রোকনউদ্দিন আরও বলেন, এরপরও ডা. ইকবালের স্ত্রী রোববার সকালে তার সম্পদের হিসাব দাখিল করতে গেলেও তা গ্রহন করেনি দুর্নীতি দমন কমিশন।
কমিশনে হিসাব দিতে গিয়ে রোববার সকালে গ্রেফতার হয়েছেন সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ডা. ইকবাল অসুস্থ। তিনি আশংকা করছেন সম্পদের হিসাব দিতে গেলে তাকেও গ্রেফতার করা হবে।
আদালত বলেন, নোটিশ বৈধ ধরে নিয়েই সম্পদের হিসাব দিতে গিয়েছেন। তাই আবার নোটিশ চ্যালেঞ্জ করছেন কেন। জবাবে ব্যারিস্টার রোকন বলেন, বৈধ সম্পদের হিসাব দিতে আপত্তি কি? ডা. ইকবালও
চান দেশ থেকে দুর্নীতি দূর হোক।
সরকার পক্ষেএটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, স্বামীর পক্ষে স্ত্রীর সম্পদের হিসাব দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তাছাড়া যারা গ্রেফতার হওয়ার মতো তাদেরকে তো গ্রেফতার করা হবেই।
সংপ্তি শুনানি শেষে আদালত ডা. ইকবালের পক্ষে তার স্ত্রীর জমা দেওয়া সম্পদের হিসাব গ্রহন করতে দুর্নীতি দমন কমিশনের সচিব ও দুই পরিচালককে নির্দেশ দেন। ডা. ইকবালের পক্ষে তার স্ত্রীকে ২৪ ঘন্টার মধ্যে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।
শুনানিতে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে সহায়তা করেন ব্যারিস্টার শফিক আহমেদ। শুনানিকালে ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন।
