গ্রেপ্তার হওয়ার আগে সিগারেটের প্যাকেট খোয়ালেন মির্জা আব্বাস
আত্মগোপন থেকে বেরিয়ে মির্জা আব্বাস রোববার দুপুরে সেগুন বাগিচায় দূর্নীতি দমন কমিশনে এসে পিক পকেটের শিকার হন। সিগারেট খেতে পকেটে হাত দিয়ে দেখেন বেনসনের পকেটটি নেই।
গাড়ি থেকে নামার পরপরই তাঁকে সাদা পোষাকধারী আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঘিরে ফেলে। একরকম জটলার মধ্য থেকে দোতলায় পরিচালক তানকিন হক সিদ্দিকীর কক্ষে নিয়ে যাওয়ার পর তিনি ধূমপান করার ইচ্ছা প্রকাশ করেন। পরিচালকের অনুমতি নিয়ে নিজের পাঞ্জাবীর পকেটে হাত দিয়ে দেখেন ---বেনসন প্যাকেট নেই। রসিকতা করে আব্বাস বলেন, আরে ভাই, কোন জায়গায় এলাম। পকেটে কিছুই নেই। পরে অবশ্য তাঁর ধূমপান করা সম্ভব হয়নি। এর মধ্যেই যৌথ বাহিনী তাঁকে প্রেপ্তার করে।
