২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. ইকবালের হিসাব স্ত্রীর মাধ্যমে নিতে দুদককে নির্দেশ দিল হাইকোর্টের

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের সম্পদের হিসাব তার স্ত্রীর মাধ্যমে নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 03:56 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডা. ইকবাল ও তার স্ত্রী মমতাজ বেগমের দায়ের করা রিট মামলার পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

গত ১৮ ফেব্রæয়ারি দুর্নীতি দমন কমিশন সচিব ড. ইকবালকে তার সম্পদের হিসাব ৭২ ঘণ্টার মধ্যে জমা দেয়ার নোটিশ দিয়েছিল।