উৎপাদন-অংশীদারী চুক্তিগুলো প্রকাশ করার আহ্বান
দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে গ্যাস ক্ষেত্রে স্বাক্ষরিত উৎপাদন-অংশীদারী চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশ করা উচিত। কারণ এসব চুক্তি দেশ ও জনগণের স্বার্থের বিরোধী।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সমন্বিত জ্বালানী কৌশলপত্র উপস্থাপন শীর্ষক এক সেমিনারে আলোচনার সময় বক্তারা এ দাবি জানান।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত æগণমুখী ও পরিবেশবান্ধব প্রস্তাবিত সমন্বিত জ্বালানী কৌশলপত্র উপস্থাপন” শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাফ্ফর আহমেদ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মহাম্মদ বলেছেন, দেশের গ্যাস ক্ষেত্রে বিভিন্ন সময়ে যেসব উৎপাদন--অংশীদারী চুক্তি করা হয়েছে তার অনেকগুলোই অসম। এ বিষয়গুলো শ্বেতপত্র আকারে প্রকাশ করা উচিত।
সমন্বিত জ্বালানী কৌশলপত্রটি তৈরি করেছে বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক (বেন)। পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস কে এম আব্দুল্লাহ সেমিনারে কৌশলপত্রটি উপস্থাপন করেন।
তিনি বলেন, æবর্তমান সরকার দুর্নীতি দমনের জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে। আর দূর্নীতি দূর করতে হলে অতীতে সম্পাদিত সবগুলো উৎপাদন বন্টন চুক্তি(পিএসসি) খতিয়ে দেখতে হবে। কেননা এগুলো অসঙ্গতিপূর্ণ। এসব পিএসসি সম্পর্কে শ্বেতপত্র প্রকাশ করা দূর্নীতি বিরোধী পদক্ষেপেরই অংশ।
প্যানেল আলোচক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম বলেন, æউপস্থাাপিত কৌশলপত্রের সবচেয়ে বড় ত্রæটি হচ্ছে দেশে যে জ্বালানী নীতিমালা রয়েছে সেটা উল্লেখ করা হয়নি। তাছাড়া এ ধরনের সমন্বিত জ্বালানী কৌশলপত্রের অবশ্যই সংশ্লিষ্ট আইনের সঙ্গে সমন্বয় থাকতে হবে।
