২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা ট্রেন চালুর সিদ্ধান্ত হচ্ছে শিগগিরই

ঢাকা ও কলকাতার মধ্যে সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়টি চূড়ান্ত হচ্ছে শিগগিরই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে রেলওয়ে সংক্রান্ত একটি আন্ত: সরকার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অতিরিক্ত সচিব পর্যায়ের এ বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ৬ থেকে ৮ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনদিনের ওই বৈঠকে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ, কনটেইনার ট্রেন চালু করা সহ ট্রেন যোগাযোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স -কে জানায়, প্রতিবেশী দুদেশের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হলেও মূলত জয়দেবপুর থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি ট্রেন চালুর বিষয়টি প্রাধান্য পাবে।

তিনি জানান, এ রুটে রেল যোগাযোগ চালুর সময়সীমা, ভাড়াসহ খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হতে পারে ওই বৈঠকে।

সাত বছর আগে বাংলাদেশ রেলওয়ে পরীক্ষামূলকভাবে জয়দেবপুর থেকে শিয়ালদহ পর্যন্ত একটি ট্রেন পরিচালনা করেছিল।

সূত্র জানায়, আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ চালুর সম্ভাবনা নিয়ে দুদেশই প্রাথমিক সমীক্ষার কাজ শেষ করেছে। ট্রেন চালুর ব্যাপারে সম্মতও হয়েছে দুপক্ষই।

তবে ঢাকার বৈঠকে এ বিষয়টির সুরাহা হবে কিনা জানতে চাইলে তিনি সুষ্পষ্টভাবে কোন মন্তব্য করতে পারবেন না বলে জানান।

এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মিটার গেজ রেললাইনের মাধ্যমে চলতি বছরেই আখাউড়া সীমান্ত সংলগ্ন কুমারঘাটের সঙ্গে যুক্ত হচ্ছে আগরতলা। ফলে আখাউড়া-আগরতলা রুটে রেল চালুতে তেমন কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী  প্রণব মুখার্জি গত সোমবার ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের জানান শিয়ালদহ--জয়দেবপুর রুটে যাত্রিবাহী ট্রেন চালু করার প্রাথমিক কার্যক্রম শুরু করতে বাংলাদেশ রাজি হয়েছে।