২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের অভিযোগে ৫ যুবককে গণধোলাই

রাজধানীর মীর হাজিরবাগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার গভীর রাতে এলাকাবাসী পাঁচ যুবককে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 07:08 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

গ্রেপ্তারকৃতরা হলো-আইয়ুব হোসেন, চঞ্চল মিঞা, ইলিয়াস হোসেন, কামাল আহমেদ ও মাহফুজ আহমেদ। তাদের যাত্রাবাড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ধর্ষিত কিশোরীকে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা কিশোরিটিকে নির্যাতনের সময় এলাকার নৈশ প্রহরীরা একজনকে ধরে ফেলে। বাকিরা এ সময় পালিয়ে গেলেও আটক যুবকের কথা মতো এলাকাবাসী তাদেরও ধরতে সক্ষম হয়। পরে গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।