বিদেশি মুদ্রাসহ জিয়ায় একজন প্রেপ্তার
৪৯ লাখ ৬৩ হাজার টাকার সমপরিমাণ বিভিন্ন দেশের মুদ্রাসহ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মাসুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিমানবন্দর থানার সাব ইন্সপেক্টর তাহেরা বানু নফহবংি২৪.পড়স-কে বলেন, “শুক্রবার রাত সাড়ে ১১টায় এসকিউ এয়ারলাইন্সে সিঙ্গাপুর যাত্রার প্রাক্কালে শুল্ক বিভাগের কর্মকর্তারা অবৈধ মুদ্রাসহ মাসুদকে গ্রেপ্তার করে। তার বাড়ী কুমিল্লায়।”
“বিমানবন্দর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মনে হয় চাকুরি সন্ধানে সিঙ্গাপুর যাচ্ছিল সে” তাহেরা বানু জানালেন।
তিনি আরও জানান, “মাসুদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের হয়েছে।
