সিরাজগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে ত্রাণের টিন
তাড়াশ উপজেলার সাকোয়া দিঘী গ্রামে নওগাঁ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহতুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার সকালে যৌথবাহিনী ৬০টি ত্রাণের ঢেউটিন উদ্ধার করেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর bdnews24.com কে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার অলিউর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান চালায়।
