২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের অস্ত্র নিয়ে ধস্তাধস্তিকালে সন্ত্রাসী গুলিবিদ্ধ

সীতাকুণ্ডের বাড়বকুন্ডতে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে অস্ত্র নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2007, 02:25 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

আহত সন্ত্রাসী মো. সালাহউদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সীতাকুন্ড এলাকায় অস্ত্র চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে র‌্যাব দাবি করেছে।  

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব--৭ এর একটি দল ক্রেতা সেজে সীতাকুণ্ড উপজেলার একটি অস্ত্র ও মাদক চোরাকারবারী গ্র“পের কাছ থেকে পিস্তল কিনতে যায়। সহকারী পুলিশ সুপার মো. শরীফের নেতৃত্বে তিন সদস্যের র‌্যাবের দলটি সাদা পোশাকে সন্ত্রাসীদের সঙ্গে অস্ত্র কেনা--বেচার আলোচনা শুরু করে। কিন্তু এক পর্যায়ে চোরাকারবারী দলটি তাদেরকে সন্দেহ করে টালবাহানা শুরু করে। তারা অস্ত্রের বদলে ফেনসিডিল ও মদ নিয়ে ফিরে যেতে বলে। 

র‌্যাব-৭ এর প্রধান লে. কর্নেল হাসিনুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, সন্ত্রাসী দলটি এক পর্যায়ে র‌্যাবের দলটির ওপর হামলা চালায়। উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে সন্ত্রাসীদের একজন র‌্যাবের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে র‌্যাব গুলি চালায়।

তিনি জানান, এতে সালাহউদ্দিন নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় এবং অন্যরা পালিয়ে যায়। র‌্যাব দলটি পরে অবস্থান থেকে ৫৩৫ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে।