বিচারপতি হাবিবুর রহমান আহত হয়ে হাসপাতালে
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান চট্টগ্রামে এক হোটেলে পা পিছলে পড়ে আহত হয়েছেন। তার বাম পায়ের হাড়ে চিড় ধরেছে বলে চিকিৎসকরা জানান।
হোটেল পেনিনসুলার মেঝেতে বৃহস্পতিবার সকালে পিছলে পড়ে বাম পায়ে আঘাত পান হাবিবুর রহমান। এরপর তাকে নগরীর হলিক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।
হোটেলের এক কর্মকর্তা জানান, সকালে তিনি হোটেলের লবিতে হাঁটাহাঁটি করার সময় এ দুর্ঘটনা ঘটে।
হলিক্রিসেন্ট হাসপাতালের চিকিৎসক মোর্শেদ আলম পারভেজ নফহবংি২৪.পড়স -কে জানান, “এক্সরে রিপোর্টে দেখা গেছে তার বাম পায়ের হাড়ে চিড় ধরেছে। বিশেষজ্ঞ ডাক্তাররা অপারেশন করার পক্ষে মত দিয়েছেন।”
হাবিবুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের অর্থপেডিক্স বিভাগের সাবেক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম ও মেডিসিনের অধ্যাপক মামুনুর রশীদ সফদারের তত্ত্বাবধানে আছেন।
চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরী তাকে দেখতে হাসপাতালে যান।
চট্টগ্রাম ক্লাবে বৃহস্পতিবার সকালে রোটারি ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি হাবিবুর রহমানের প্রধান অতিথি থাকার কথা ছিল। তিনি বুধবার বিকালে হোটেল পেনিনসুলায় ওঠেন।
