বিচার বিভাগ আলাদা করার শুনানি সোমবার পর্যন্ত মুলতুবি
একজন বিচারক অসুস্থ থাকায় বিচার বিভাগ আলাদা করার বিষয়ে শুনানি আগামী ২৬ ফেব্র“য়ারি পর্যন্ত মূলতুবি করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে ছয় বিচারকের আপিল বিভাগের সকাল সাড়ে নয়টায় শুনানি মূলতুবির এই আদেশ দেন। বিচারপতি আমিরুল কবির চৌধুরী অসুস্থ থাকায় আদালত বলেন, “যেহেতু আমাদের একজন অসুস্থ, তাই সোমবার পর্যন্ত শুনানি মূলতুবি করা হলো।”
বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত মাযদার হোসেন মামলার বাদী পক্ষের কৌঁসুলী ব্যারিস্টার আমীর উল ইসলাম পৃথককরণের জন্য জারি করা বিধিমালা ও ফৌজদারি কার্যবিধির সংশোধনী আরো বিশ্লেষণ করে বক্তব্য রাখার জন্য দুই সপ্তাহ সময় চেয়ে আবেদন জানালে আদালত এ বিষয়েও আগামী সোমবার শুনানি নেওয়া হবে বলে জানান।
শুনানির শুরুতে পৃথককরণের রায় অপব্যাখ্যাকারী ৯ সরকারি কর্মকর্তা যথারীতি হাতজোড় করে দাড়ান। এডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান তাদের বসতে দেওয়ার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। আদালতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্র“য়ারি বিচার বিভাগ পৃথককরণের জন্য সরকারের জারি করা ফৌজদারি কার্যবিধির সংশোধনী আরো পরীক্ষা নিরীক্ষার জন্য আদালত ২২ ফেব্র“য়ারি পর্যন্ত সময় চেয়ে নিয়েছিল।
গত ১১ ফেব্র“য়ারি ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ জারি করে সরকার বিচার বিভাগ পৃথক করণের আইনী প্রক্রিয়া সম্পন্ন করে।
