রুয়েটে পূর্ণাঙ্গ শহীদ মিনার স্থাপনের দাবি
পূর্ণাঙ্গ একটি শহীদ মিনার নির্মাণের দাবি উঠেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)---এ। শহীদ দিবসের আগের দিন মঙ্গলবার এ দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে উপাচার্য ড. এম আনওয়ারুল হককে।
স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে উপাচার্য জানান, এ ব্যাপারে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
