শ্যামলীতে অবৈধ বিটিটিবি সংযোগসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার
রাজধানীর শ্যামলীর পিসি কালচার এলাকা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার করা হয়েছে মারুফ রেজা নামে এক ব্যক্তিকে।
সাম্প্রতিককালে এই প্রথম বিটিটিবি লাইন ব্যবহারকারী অবৈধ ভিওআইপি স্থাপনায় অভিযান চালানো হলো।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযানকালে একটা ব্র্যাকমেটের আইএসডি কানেকশন, অবৈধ পাঁচটি বিটিটিবি লাইন, তিরিশটি টেলুলার ও চারটি কুইন্টাম পাওয়া যায়।
র্যাব সদস্যরা সেসময় স্থাপনায় গ্রামীণফোনের পনেরোটি সিম এবং বিটিটিবির দশটি লাইন সক্রিয় দেখতে পায়।
শ্যামলী সিনেমা হলের পেছনে ১৫৭, ব্লক--ক ঠিকানায় মারুফ রেজা এ ব্যবসা চালাচ্ছিল।
র্যাব গোয়েন্দা শাখার সহকারী পরিচালক খন্দকার আল মইন নফহবংি২৪.পড়স-কে বলেন, “তিন বছর ধরে মারুফ রেজা এ ব্যবসা চালিয়ে আসছিল। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এদিকে সোমবার রাতে রাজধানীর মগবাজারে ৪৩৭ নম্বর বাড়িতে ‘রেঞ্জার টেলিকম’ নামে একটি প্রতিষ্ঠানের শাখায় তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা ৩৬টি টেলুলার উদ্ধার করেছে।
গত ১২ ফেব্র“য়ারি মগবাজারেই রেঞ্জার টেলিকমের অন্য একটি শাখায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সামগ্রী উদ্ধার করে র্যাব।
ওইদিন রমনা থানায় গ্রামীণ ফোনকে মূল অভিযুক্ত করে র্যাব একটি মামলা দায়ের করে। র্যাব গোয়েন্দা সুত্র জানিয়েছে, গ্রামীণ ফোন এই অবৈধ ব্যবসায় জড়িত কিনা সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে র্যাব।
