কারাগারে পাঠানো হলো রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে
সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নাটোরের নলডাংগা খানায় দায়ের করা ঢেউটিন আত্মসাতের মামলার পর মঙ্গলবার দুপুর বারোটা দশ মিনিটে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন দুলু।
জেলা জজ মো: রফিকুল ইসলাম জামিন আবেদন গ্রহণ না করে বলেন, আঞ্চলিকভাবে নলডাংগা থানা ঢাকা জেলা জজ আদালতের অন্তর্ভূক্ত না হওয়ায় আত্মসমর্পণের দরখাস্ত নেওয়া যাবে না। তবে অন্য কোনো বিষয়ে আবেদন করতে পারেন।
এরপর রুহুল কুদ্দুস দুলু তার ও তার পরিবারের নিরাপত্তার জন্য আবেদন করেন।
আবেদন শুনানির পর জেলা জজ তাকে জেলহাজতের নিরাপত্তা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
