চার অতিরিক্ত সচিব পদে রদবদল
প্রশাসনের চারটি অতিরিক্ত সচিব পদে মঙ্গলবার সকালে রদবদল করেছে সরকার।
সংস্থাপন মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম মণ্ডলকে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক জাহিদ হোসেনকে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে, যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার সৈয়দ হাসিনুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব পদে বদল করা হয়েছে।
