পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ মঙ্গলবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে এ বছরের একুশে পদক প্রদান করেছেন।
নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য এবছর সাহিত্যে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ মাহফুজ উল্লাহ, সংগীতে আনোয়ার পারভেজ (মরণোত্তর), চারুকলায় এম এ বেগ (মরণোত্তর--আলোকচিত্র) এবং নাটকে ড. সেলিম আল দীনকে একুশে পদক পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
পদক প্রদান অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা প্রথমে বীর শহীদদের স্মরণ করেন। ২১ শে ফেব্র“য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি অর্জনের ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, আজ যারা একুশে পদক পেলেন আমি তাদের জানাই উষ্ণ অভিনন্দন।
