২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৬টি ঝুট কাপড়ের গুদাম ভস্মীভূত

নগরীর আমিন জুট মিল সংলগ্ন রৌফাবাদ কলোনিতে সোমবার সকালে আগুন লেগে গার্মেন্টসের ঝুট কাপড়ের ১৬টি গুদাম পুড়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

দমকল বাহিনী সূত্র জানায়, এসব মাঝারি আকারের গুদামে গার্মেন্টসের ঝুট কাপড় গুদামজাত করা ছিল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

দমকল বাহিনী জানায়, সিগারেটের আগুন থেকে আমিন জুট মিল সংলগ্ন এই গুদামগুলো আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মালিকের মালিকানাধীন এসব গুদাম পুড়ে যায়। দমকল বাহিনীর সাতটি গাড়ি দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।