২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে ডোমারে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে নীলফামারীর ডোমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা মনছুরুল ইসলাম দানুকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান শাওন হিমাগার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 08:40 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ডোমার থানার ওসি আবদুল বাছেদ জানিয়েছেন, জেলা বিএনপি সদস্য জাতীয়তাবাদী মৎস্যজীবী সমবায় সমিতির আহবায়ক মনছুরুল ইসলাম দানুর মালিকানাধীন ইসলাম দুগ্ধ খামার, শাওন হিমাগার, ইটভাটা ও মৎস্য খামার থেকে ৭০ পিস ত্রাণের ঢেউটিন উদ্ধার করা হয়েছে। তবে এইসব প্রতিষ্ঠানে যে পরিমাণ ত্রানের ঢেউটিন রয়েছে তা খুলতে সারারাত সময় লাগবে। এ ছাড়া তল্লাশি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এলাকাবাসীর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন ডোমার-- ডিমলার দুস্থ মানুষের জন্য এইসব ঢেউটিন বরাদ্দ দিয়েছিলেন। ওইসব টিন বিএনপি নেতা ও  কর্মীরা লুটপাট করে নিয়ে যায়।