২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ ফেব্র“য়ারি পর্যন্ত ফৌজদারি কার্যবিধির সংশোধনী পরীক্ষা করবে আদালত

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার সর্বশেষ আইনি প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ ২২ ফেব্র“য়ারি পর্যন্ত পরীক্ষা করে দেখবে আদালত। ওই দিন পর্যন্ত বিষয়টির শুনানি মুলতুবি করেছে আপিল বিভাগ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 02:16 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

এর আগে ১৪ ফেব্র“য়ারি অধ্যাদেশটি সরকার আদালতে উপস্থাপনের পর তা মাযদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য আদালত ১৯ ফেব্র“য়ারি পর্যন্ত সময় নিয়েছিল।

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে সোমবার বিষয়টি উত্থাপিত হয়।