২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় ৮৯৭ টি প্লটের বরাদ্দ বাতিল করে দিল সরকার

সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব প্রকল্পে (জেনুইন অ্যান্ড ডিজার্ভিং ক্যাটাগরি) ৮৯৭টি প্লটের বরাদ্দ বাতিল করে দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2007, 04:26 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

সোমবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক আদেশে এই প্লট বাতিল করা হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত জোট সরকারের সময়ে তৎকালীন পূর্তমন্ত্রী প্রভাব খাটিয়ে এসব প্ল¬ট বরাদ্দ দিয়েছিলেন। বরাদ্দের ব্যাপক অনিয়ম চিহ্নিত করে প্ল¬ট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, “উত্তরার ৮৯৭টি প্ল¬ট বরাদ্দের বিষয়টি স্পষ্ট ছিল না। এ কারণে বাতিল করা হয়েছে।”

মইনুল হোসেন আরও বলেন, বাতিল হওয়া প্লটের মালিকরা তাদের টাকা ফেরত পাবে। আর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলে পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানান তিনি।