২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জুয়েল হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন

ফরিদপুরের জুয়েল হত্যা মামলার রায়ে আসামী মাসুদ ওরফে ঘোড়া মাসুম (২৭) ও পারভেজ (২৬) কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2007, 09:13 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-- ১ এর বিচারক শাহেদ নূরুদ্দীন রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন।

আদালতের বিশেষ পিপি আব্দুল লতিফ তালুকদার জানান, মামলার মোট আসামী ১১ জন। এর মধ্যে তিনজন মাত্র প্রাপ্ত বয়স্ক।

বাকি আটজনকে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে চূড়ান্ত অভিযোগপত্র দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্ক আটজনের বিচার কাজ চলছে কিশোর সংশোধনী আইনে। 

এরা হচ্ছে বাবু, রনি, জনি, হাসিব, হালিম, আলামিন, প্লাবন ও রাজু।

জানা গেছে, ফরিদপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র জুয়েল (১৬) কে ২০০৫ সালের ২৭ মার্চ সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।

ওই রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় নিহত জুয়েলের বড় ভাই মিলন বাদী হয়ে মামলা দায়ের করে।

ওই বছরের ডিসেম্বর মাসে মামলাটি ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল--১ আদালতে স্থানান্তর করা হয়।