২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্র উদ্ধার

পার্বত্য জেলা খাগড়াছড়ির দুর্গম পাহাড় থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোপন আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 07:05 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, মহালছড়ি উপজেলার দুর্গম কালা পাহাড়ে শুক্রবার ভোর রাতে নিরাপত্তা বাহিনী বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই সব অবৈধ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করে। তবে ইউপিডিএফের কোনো সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পার্বত্য শান্তিচুক্তি বিরোধী পাহাড়িদের এই গ্র“পটি ১৯৯৮ সালে আতœপ্রকাশ করে।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের একজন মেজর নাম প্রকাশ না করার শর্তে নফহবংি২৪.পড়স কে জানান, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে চারটি বিদেশি পিস্তল, একটি রাইফেল, দুটি এসএস বি বি এল গান, একটি এলজি ও ১০০ রাউন্ড গুলি।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী গভীর রাতে থেকে পুরো এলাকা ঘেরাও করে ভোর রাতের দিকে ওই অভিযান চালায়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফের  কোনো বক্তব্য পাওয়া যায়নি।