সেন্টমার্টিন্সের পানিতে বিষাক্ত ‘ফিকাল কলিফর্ম’!
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন্সের নলকূপের পানিতে ভয়াবহ মাত্রায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া ‘ফিকাল কলিফর্ম’ পাওয়া গেছে বলে দাবি করেছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা।
দুই পদ্ধতিতে নলকূপের পানি পরীক্ষা করে ব্যাকটেরিয়ার উপস্থিতির ব্যাপারে বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক নিশ্চিত হয়েছে। সংস্থাটির পরীক্ষায় প্রতি লিটার পানিতে ২০ থেকে সর্বোচ্চ ১৭০ টি ফিকাল কলিফর্মের উপস্থিতি ধরা পড়েছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুসারে শূন্যমাত্রার ফিকাল কলিফর্মের পানিকে নিরাপদ বিবেচনা করা হয়ে থাকে।
ভার্কের প্রতিবেদনের ওপর ভিত্তি করে দেশি--বিদেশি বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি সেন্টমার্টিন্সে অনুসন্ধান চালায়। তাদের পরীক্ষায়ও ব্যাকটেরিয়ার উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। তবে এখনও তারা কোনও আনুষ্ঠানিক প্রতিবেদন দেয়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, সেন্টমার্টিন্সে ভূ-- গর্ভস্থ পানির স্তর এবং ল্যাট্রিনের গভীরতা প্রায় এক হওয়া, যত্রতত্র মল ত্যাগ এবং আবর্জনার কারণে পানিতে ব্যাকটেরিয়ার এ ধরনের অস্বাভাবিক উপস্থিতি দেখা যাচ্ছে।
ভার্কের টেকনাফ উপজেলা প্রকল্প সমন্বয়কারী এসএম কামরুল ইসলাম জানান, ২০০৬ সালের ফেব্র“য়ারি মাস থেকে তারা সেন্টমার্টিন্স দ্বীপে স্যানিটেশন নিয়ে কাজ শুরুর পর নলকূপের পানি পরীক্ষা শুরু করেন। এ সময় পানিতে ফিকাল কলিফর্মের উপস্থিতি খুঁজে পাওয়া যায়।
ভার্কের প্রকল্প প্রকৌশলী রবিউল ইসলাম নফহবংি২৪.পড়সকে বলেন, স্যানিটেশন কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরুর সময় তারা দেখতে পান সেন্টমার্টিন্সে মাত্র ১৫ থেকে ২০ ফুট গভীরতা থেকে নলকূপের সাহায্যে খাবার পানি তোলা হয়। এর নিচে পাথরের স্তর থাকায় সেখানে গভীর নলকূপ বসানো সম্ভব নয়। বৃষ্টির পানি পাথুরে এই স্তরের ওপর জমা হয়ে সেন্টমার্টিন্সবাসীর চাহিদা মেটাচ্ছে।
তিনি আরও বলেন, ল্যাট্রিন স্থাপনের জন্যও সাধারণত ৮ থেকে ১০ ফুট মাটি খুঁড়তে হয়। এ কারণে সেখানকার ল্যাট্রিনগুলোর গভীরতা প্রায় পানির স্তরের কাছে পৌঁছে গেছে। এ ছাড়া দ্বীপের যত্রতত্র মলত্যাগ, আবর্জনা ফেলার কারণেও দূষিত হয়ে পড়ছে ভূ-- গর্ভস্থ সুপেয় পানি।
এরপরই পানির নমুনা পরীক্ষার উদ্যোগ নেয় ভার্ক। সংস্থার টেকনাফ উপজেলা প্রকল্প সমন্বয়কারী কামরুল ইসলাম জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতি দ্বীপে নিয়ে এবং দ্বীপ থেকে নলকূপের পানি টেকনাফ এনে পরীক্ষা করা হয়েছে। দুই পদ্ধতিতে পরীক্ষায় অর্ধ শতাধিক নলকূপের প্রতিটির পানিতেই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ঘন বসতিপূর্ণ এলাকার পানিতে বেশি মাত্রায় এবং মাঝারি ঘন বসতিপূর্ণ এলাকায় তুলনামূলক কম মাত্রায় ব্যাকটেরিয়া পাওয়া যায়।
এ ব্যাপারে রবিউল ইসলাম বলেন, তাদের পরীক্ষায় প্রতি লিটার পানিতে সর্বোচ্চ ১৭০টি ফিকাল কলিফর্ম পাওয়া গেছে। অত্যন্ত ক্ষতিকর এই কলিফর্ম ডায়রিয়া, কলেরা, জন্ডিসসহ বিভিন্ন পানিবাহিত রোগের জন্য দায়ী।
সেন্টমার্টিন্সের পানিতে ফিকাল কলিফর্মের অস্বাভাবিক উপস্থিতির প্রমাণ পেয়ে ভার্ক সেখানে তাদের স্যানিটেশন কার্যক্রম স্থগিত করে।
তাদের প্রতিবেদনের ভিত্তিতে এরপর গত ৭ ও ৮ ফেব্র“য়ারি সেন্টমার্টিন্স সফরে যায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা একটি দল। এই দলে ছিলেন মার্কিন বিশেষজ্ঞ ম্যাক হল, বুয়েটের অধ্যাপক ড. মুজিবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের উপ--সচিব এন এম সেলিম, ওয়াটার এইড বাংলাদেশ এর কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, ভার্ক কর্মকর্তা ইয়াকুব হোসেন, মাসুদ হাসান, এস এম কামরুল হাসান প্রমুখ।
রবিউল ইসলাম জানান, বিশেষজ্ঞ দল ব্যাকটেরিয়ার জন্য সেন্টমার্টিন্সে সাধারণ পরিবারে ব্যবহৃত স্যানিটারি ল্যাট্রিনকে দায়ী করেছে।
দলের সদস্য ভার্ক কর্মকর্তা মাসুদ হাসান নফহবংি২৪.পড়সকে বলেন, “সেন্ট মার্টিন্সের পানিতে ফিকাল কলির্ফমের ব্যাপক উপস্থিতির কারণে সেখানকার স্থানীয় জনসাধারণ পানিবাহিত বিভিন্ন অসুখে আক্রান্ত হচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। তবে দীর্ঘদিনের অভ্যস্ততার কারণে লোকজনের এ ধরনের রোগপ্রতিরোধ ক্ষমতাও অনেক বেড়েছে বলে আমরা মনে করছি।”
এ ব্যাপারে বুয়েটের অধ্যাপক ড. মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে নফহবংি২৪.পড়সকে তিনি জানান, ভার্ক কী পদ্ধতিতে ফিকাল কলিফর্ম সংক্রান্ত পরীক্ষা চালিয়েছে সে সম্পর্কে নিশ্চিত না হয়ে এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য এখনো দেওয়া যাবে না। তবে সেন্ট মার্টিন্সে খুব কম গভীরতায় সুপেয় পানির স্তর রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই স্তর মাটির ১০ ফুট নিচেই।
এত কম গভীরতায় সুপেয় পানির স্তর অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে তিনি স্বীকার করেন। ড. মুজিবুর রহমান বলেন, সেন্ট মার্টিন্স সফরের সময় স্থানীয় লোকজনদের তিনি ঝুঁকি এড়াতে প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে, ল্যাট্রিন নির্মাণের সময় গর্তের নিচে কংক্রিট ঢালাই দেওয়া, রিং স্ল¬্যাবের চারদিকে অন্তত দুই ফুট পর্যন্ত মিহি বালির স্তর সৃষ্টি এবং ল্যাট্রিন থেকে অন্তত ৪৫ ফুট দূরে নলকূপ স্থাপন করা।
তবে সেন্ট মার্টিন্সের পানিকে নিরাপদ রাখতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি বলে তিনি মত দেন।
