২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিস

মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার দুপুরে সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বিকেলে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নার উদ্বোধন করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 10:17 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

দুপুর ১২টার দিকে তামাবিল স্থলবন্দর পরিদর্শনকালে বিডিআর ও কাস্টসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এরপর বিকেলে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমেরিকান কর্নার উদ্বোধনকালে তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে আমরা ‘আমেরিকান কর্নার’ খুলেছি। এসব কর্নারে এসে মানুষ আমেরিকার সব কিছু জানতে ও বুঝতে পারবে।”

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. ছদরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট সিটি মেয়র মেয়র বদরউদ্দিন আহমদ কামরান. অধ্যাপক আকমুল মাহমুদ, অধ্যাপক ড. আমিনুল ইসলাম প্রমুখ।