সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়ার ভাইসহ গ্রেপ্তার ৬
উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনী বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রামগড় পৌর চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়াসহ পাঁচ পৌর কমিশনার ও এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত বেলায়েত হোসেন ভূঁইয়া খাগড়াছড়ির গডফাদার সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়ার বড়ভাই।
বিডিআর সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটোয়ারী (৪৫), রামগড় পৌরসভার কমিশনার মো. ইব্রাহিম (৩৭), মো. ইমরান (৩৯), জসীম উদ্দিন (৪০), মো. হারুন (৪০) ও মোজাম্মেল হোসেন (৪২)।
তাদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ সরকারি জমি দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও অবৈধ ক্ষমতা প্রয়োগের অভিযোগ রয়েছে।
এদিকে রামগড়ের ত্রাস বলে পরিচিত বেলায়েত ভূঁইয়ার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
