২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই নির্বাচন কমিশনে আরও সংস্কার

নির্বাচন কমিশন সংস্কার করার প্রক্রিয়া শিগগিরই আবার শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:14 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সদ্য দায়িত্ব নেওয়া কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “আপনারা অপেক্ষা করুন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হয়তো শিগগিরই সব বিষয় জানাবেন।”

আরেক নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন নফহবংি২৪.পড়স কে বলেন, “রোববার নাগাদ অনেক প্রশ্নের উত্তর পাবেন।”

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পক্ষ থেকে বরাবরই নির্বাচন কমিশন সংস্কারের দাবি করা হচ্ছে। তাদের পক্ষ থেকে এ -- ও অভিযোগ করা হয়েছে, সারাদেশে প্রায় ৩০০ নির্বাচন কর্মকর্তাকে জোট সরকার দলীয় বিবেচনায় নিয়োগ দিয়েছে।

প্রসঙ্গত, কমিশন সংস্কারের প্রক্রিয়ায় গত রোববার সচিব আব্দুর রশীদ সরকারকে বদলি করা হয়। ওই দিনই মুহাম্মদ হুমায়ুন কবীর এ পদে নিয়োগ পান।

এর আগে ৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার এক যোগে পদত্যাগ করেন। ছুটিতে থাকা অবস্থায় সিইসি এম এ আজিজ ২১ জানুয়ারি পদত্যাগ  করেন।

৪ ফেব্র“য়ারি নিয়োগ দেওয়া নতুন সিইসি এটিএম শামসুল হুদা ও কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন। সর্বশেষ ১৩ ফেব্র“য়ারি কমিশনার পদে নিয়োগ পান  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।