২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকাদেশের বৈধতা নিয়ে মামলার শুনানি চলছে

জরুরি অবস্থা চলাকালে দেওয়া আটকাদেশের বৈধতা নিয়ে দায়ের করা মামলার শুনানি হাইকোর্টে চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2007, 07:13 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

বিচারপতি মো: আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো: এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে আগামী রোববার দুপুর দুইটায় এর পরবর্তী শুনানি হবে।

বৃহস্পতিবারের শুনানিতে এটর্নি জেনারেল ফিদা এম কামাল বলেন, জরুরি অবস্থার সময় আটকাদেশের বৈধতা নিয়ে মামলা করা যায় না। আদালত সে মামলার পরিপ্রেক্ষিতে রুলও জারি করতে পারে না।

শুনানিকালে আটকাদেশপ্রাপ্ত নেতা--কর্মীদের পক্ষে ব্যারিস্টার রফিক উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এডভোকেট সিগমা হুদা, আবদুল বাসেত মজুমদারসহ আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ ঝিনাইদহের মহেশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবদুল লতিফের আটকাদেশের বৈধতার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছেন।