হত্যা ও চুরির অভিযোগে পিন্টুকে জেল হাজতে পাঠানো হলো
হত্যা ও চুরির অভিযোগে ঢাকা--৮ আসনে বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। (আরও তথ্যসহ)
বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আতœসমর্পন করে তার বিরুদ্ধে দায়ের করা আলাদা দুটি মামলায় জামিন প্রার্থনা করেন পিন্টু।
মহানগর হাকিম শফিক আনোয়ার শুনানি শেষে পিন্টুর জামিনের আবেদন মঞ্জুর না করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
২৫ জানুয়ারি ঢাকার সিএমএম অদালতে কামরাঙ্গিরচরের বাসিন্দা কবির হোসেন হত্যা প্রচেষ্টার অভিযোগে পিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ১৩ ফেব্র“য়ারি পিন্টুর বিরুদ্ধে চুরির অভিযোগে কামরাঙ্গিরচর থানায় মামলা করেন শহিদুল ইসলাম।
হত্যার অভিযোগে বলা হয়, গত বছরের ২৬ জুন রাতে পিন্টু কবির হোসেনকে তার হাজারীবাগের বাড়িতে ডেকে নিয়ে ‘গালাগালি’ করেন। এক পর্যায়ে হকিস্টিক দিয়ে বেধড়ক পেটান। গত ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে কবির হোসেন মামলা দায়ের করেন।
এছাড়াও চলতি মাসের ১৩ তারিখ কামরাঙ্গীরচর থানায় পিন্টুর বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করেন মুন্সীগঞ্জের লৌহজঙ্গ থানার কুমারভোগের শহিদুল ইসলাম (৩৪)। চুরি, অবৈধ প্রবেশ, আঘাত ও হুমকির অভিযোগে দায়ের করা এ মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ ফেব্র“য়ারি রাতে পিন্টু ও তার লোকজন তার বাসার গেটে ‘নক’ করে। বাদির মা গেট খুলে দিলে পিন্টু তার লোকজনসহ ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মোবাইল, চেইন আংটি ও নগদ টাকা নিয়ে যায়।
দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পিন্টুকে খুজঁছিল।
সকাল ১০টার দিকে আইনজীবী সানাউল্লাহ মিঞার চেম্বারে যান পিন্টু। শুনানি শুরু হয় পৌনে একটায়।
দুই মামলার জামিন শুনানির পর কাঠগড়ায় দাঁড়ানো নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ম্যাজিস্ট্রেট এর কাছে বলেন,“আমি ছোটবেলা থেকে রাজনীতি করি। সুশিক্ষিত পরিবারে আমার জন্ম। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মা গ্রাজুয়েট। আমি কিভাবে সামান্য মোবাইল , চেইন ছিনিয়ে নেব?”
শুনানি শুরুর আগে পিন্টু সাংবাদিকদের বলেছিলেন, “বাংলাদেশে আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে সব সরকারের আমলে জেল খেটেছি।”
