২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় ভালোবাসার জোয়ার

ভালোবাসা দিবসে প্রেমিক--প্রেমিকাদের ভিড়ে মেলা উপচে পড়বে স্বাভাবিক। তাদের চাহিদার তালিকার শীর্ষে যথারীতি ভালোবাসার বই। বুধবার তাই বইমেলায় ছিল ভালোবাসা এবং ভালোবাসার বইয়ের জোয়ার। লিখেছেন মোস্তফা মামুন ঢাকা, ১৪ ফেব্র“য়ারি (নফহবংি২৪.পড়স)-- ভাগ্যিস বাংলাদেশে কেউ এই দাবি করে না যে, ‘এদেশে তো আমিই প্রথম ভালোবাসা শুরু করেছিলাম!’ এটুকু ছাড়া ভালোবাসা সংক্রান্ত প্রায় সবকিছুরই দাবিদার এদেশে আছে। একজন সম্পাদক নিজেকে বাংলাদেশে ভালোবাসা দিবসের প্রতিষ্ঠাতা বলে দাবি করেই যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 11:36 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

বুধবার ইমদাদুল হক মিলন দাবি করলেন, এদেশে ভালোবাসাকে জড়িয়ে বইয়ের নাম রাখাতে তিনিই প্রথম। তাঁর প্রথম বইয়ের নাম ছিল, ভালোবাসার গল্প। এবং তারপর থেকে তিনি নিজে তো বটেই সঙ্গে অন্যরাও এমন ভালোবাসামুখী বা ভালোবাসাসর্বস্ব বইয়ের মিছিল শুরু করেছেন যে, ভালোবাসা দিবসে ভালোবাসার বই বেশি বিক্রি হয় কিনা এই প্রশ্ন করতে গিয়ে বিব্রত হতে হলো। কারণ প্রকাশকদের সিংহভাগ একযোগে জানাচ্ছেন, সারা মেলাতেই ভালোবাসা বা ভালোবাসা নামধারী বইয়ের বিক্রি বেশি। বইমেলা কখনও কখনও প্রায় ভালোবাসার বইয়ের মেলা। কাজেই...

ভালোবাসা দিবস। ইউরোপিয়ান সভ্যতায় বহু-বছর ধরে চলে আসা দিনটির গুরুত্ব বাংলাদেশে হঠাৎ করেই বেড়ে গেছে কয়েক বছর ধরে। ১৪ ফেব্র“য়ারি ভালোবাসা দিবস, কাজেই ঐ দিন ভালোবাসার মানুষকে আরও বেশি ভালোবাসতে হবে, এরকম একটা ব্যাপার যেন। তা সেটা খুব হয়। এবং তখন যেহেতু বইমেলা চলে কাজেই সেখানে ভালোবাসার চর্চা এবং প্রকাশও চলে। বুধবার ও চলল। দু-দিনের মেঘভরা আকাশ আর বৃষ্টিভেজা দিনের পর আবার রোদ ঝলমল বিকাল। তার সঙ্গে ভালোবাসার উত্তাপ।

মিলে বইমেলাটা আবার জমজমাট। আবার পুরনো রং।  সমস্যা একটাই। আগের দু-দিনের জের হিসাবে জমে থাকা কাদা। সতর্ক থাকতে হয়েছে, নিজেকে বাঁচাতে এবং তারচেয়ে বেশি এ-দিনের বিশেষ কাপড়-চোপড়কে বাঁচাতে। দুর্ভাগা অনেকে পারেননি। অন্য প্রকাশের সামনে একজন এমন আছাড় খেয়ে পড়লেন যে, সবাইকে থেমে গিয়ে আহ-হারে বলতে হল! তরুণ-তরুণীদের ভিড়, হাত ধরাধরি করা যুগলের প্রাবল্য! আর তারা যখন সংখ্যায় বেশি তখন ভালোবাসার বইও বিক্রিতে শীর্ষে থাকবে স্বাভাবিক। শিখা প্রকাশনীর নজরুল ইসলাম বাহারের আফসোস এখানেই।

তার একটা নতুন বই এসেছে। লিখেছেন প্রণব ভট্ট। যার প্রায় সব বই-ই ভরে থাকে ভালোবাসায়, নামও থাকে ভালোবাসাকেন্দ্রিক, কিন্তু নতুন আসা বইটির নামটাতে সেটা সুস্পষ্ট নয়। বৈরি বসন্ত ভালোবাসা নিয়ে হতেও পারে। আবার না---ও তো হতে পারে। ফলে ভালোবাসা বিশারদ লেখকের ভালোবাসা দিবসে বই এনে তার মুখে খুব হাসি নেই।

ইমদাদুল হক মিলনের ‘কবি ও একটি মেয়ে’ বইয়ের ক্ষেত্রে একই বিভ্রান্তি, বিক্রিতে তাই একই কুপ্রভাব। তুলনায় ‘লাল গোলাপ, তোমাকে’ বইটি ঝুঁকিমুক্ত। কাজেই সেটার কাটতি ব্যাপক। ইমদাদুুল হক মিলন সে---ই যে দাঁড়িয়ে বিকাল থেকে অটোগ্রাফ দিচ্ছিলেন তা চলল প্রায় শেষ পর্যন্ত। মাঝে একবার বসতে গিয়েছিলেন, কিন্তু বীথি, সেলিনা, আসলাম ওরা ভালোবাসার রংয়ে এমন ব্যাকুল যে এই বইটা কিনবেই। এবং তাতে মিলনের অটোগ্রাফও লাগবে। কাজেই তাকে দাঁড়াতে হয়।

গোলাপ ভালোবাসার লোকদের হাতে হাতে ঘুরে। ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র জিম্বাবুয়ে থেকে ফিরেই অনন্যার স্টলে এসেছিলেন, সেখান থেকে তার দুটো খেলার বই বেরিয়েছে, অটোগ্রাফ দেয়ার আশাও ছিল হয়তো, কিন্তু ভালোবাসার দিনে ভালোবাসার ভিড়ে খেলার জায়গা কই! কাজেই হয়ত ক্রীড়া দিবস হলে আমিও! ভাবতে ভাবতে তিনিও বেরিয়ে গেলেন বন্ধু আনিসুল হককে নিয়ে।

্আনিসুল হকও এখানে ঠিক সুবিধা করতে পারলেন না। ‘ছোটরা যেদিন বাড়ির কর্তা’ নামের কিশোর উপন্যাসটি বেরিয়েছে এখান থেকে, কিন্তু ভালোবাসার দিনে ছোটদের বাড়ির কর্তা হিসাবে বোধহয় দেখতে চান না। এদিন কর্তা আর কর্ত্রীর দিনই শুধু। সেখানে ছোটদের খুব জায়গা নেই।

ইমদাদুল হক মিলন বাংলাদেশের সাহিত্যে মোটামুটি একটা রহস্যের প্রতিশব্দ। ভালোবাসার গল্প দিয়ে শুরু করা মিলন ভালোবেসেছিলা, ভালোবাসি, ভালোবাসব এরকম প্রায় সব টেন্সের ভালোবাসা নিয়ে বই লিখেছেন। সেগুলোর অনেকগুলোই বাজারি বলে বিক্রি হলেও বোদ্ধা মহলে সমালোচিত, কিন্তু সে---ই মিলনের হাত দিয়েই আবার বেরোয় নিরন্নের কাল, কালো--ঘোড়া কিংবা নুরজাহানের মতো মনে দাগ কাটার মতো লেখা। কাজেই তাকে ভালোবাসার লেখকের সারিতে আটকাতে চাইলে তিনিও চাইবেন বেরোতে। তিনি ভালোবাসার লেখক, ভালোবাসা দিবসে তার বইয়ের বিক্রি ভালো, এই নিয়ে সন্তুষ্ট কিনা প্রশ্ন করতেই মিলন আপত্তি করলেন,“আমি ভালোবাসা নিয়ে লিখি কারণ যখন থেকে আমি ঠিক করলাম লেখালেখি করেই জীবন ধারণ করব তখন বাজারের চাহিদার দিকেই আমার মনযোগ দিতে হয়েছে। সেজন্যই....।” এমনকি ভালোবাসা দিবসে ভালোবাসার বই বেশি বিক্রি হয় সেটাও তিনি মানেন না। তিনি এ-ও মানলেন না যে, বইয়ের নামে প্রেম-ট্রেম থাকলে সেটার বিক্রি বাড়ে। যখন আনিসুল হক জানাচ্ছেন, তার খাঁচা নামে পত্রিকায় বেরোনো উপন্যাসটির নাম ‘তোর জন্য প্রিয়তা’ হওয়ার পর থেকে সেটার কাটতি আর থামানো যায়নি। যতœ করে লেখা আয়েশামঙ্গল বইটি নিয়ে তিনি একদিকে প্রচার-প্রচারণা চালান, আর অন্য দিকে ‘‘ভালোবাসা আমি তোমার জন্য কাঁদছি’’বইটির সংস্করনের পর সংস্করন বের হয়। শুনতে শুনতে কে একজন যেন বলল ‘আমি তোমায় ভালোবাসি’ নামে একটা বই লিখবে এমন একটা স্দ্ধিান্ত নিয়ে ফেললো। সিদ্ধান্তটা বাস্তবায়ন হচ্ছে না অবশ্য। কারণ আরেকজন অচিরেই জানিয়ে দিলো এ নামে এক গাদা বই নাকি ইতিমধ্যেই হয়ে গেছে। কাজেই...।

চলুন গবেষণা বাদ দিয়ে যারা বই কিনে তার সহজ-সরল সমীকরণগুলো জেনে আসি। ভূতের গলি থেকে আসা আশফাক ‘‘মায়াবিনী’’ নামের বইটি কিনেছেন কাল! মায়াবিনী কেন? প্রশ্নে বিব্রত। কাজেই বোঝা গেলো জনৈক মায়াবিনীর জন্যই তার এই মায়াবী উপহার। আবার মিরপুরের জেরিনের হাতে কেন, বুকের ভেতর ব্যথা। উত্তর,‘‘যার জন্য আমার বুকে ব্যথা দেখি বইটা দিয়ে তার বুকে ব্যথা বাড়ানো যায় কিনা?’’ শুনতে শুনতে আর দেখতে দেখতে মনে হলো বাংলাদেশের লেখকরা আসলেই পারেন! ভালোবাাসার অলি-গলি, খানা-খন্দ কিছুই তারা বাদ রাখেননি। কাজেই ভালোবাসার দিনে আশফাক-জেরিন রা তো বইমেলামুখী হবেনই। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার! ভালোবাসা দিবসকে  কেন্দ্র করে সে রকম নির্দিষ্ট বই প্রকাশ নাকি হয় না। অনন্যার মনিরুল হক মুচকি হেসে বললেন,‘‘এমনিই তো ভালোবাসার বই খুব চলে। তা হলে ঐদিনের জন্য আর অপেক্ষা কেন? দু-দিন আগে আসলে দুটো বই বেশি বিক্রি হয়। হা-হা-হা।’’

কাজেই যোগ-বিয়োগে বিষয়টা কী দাঁড়াচ্ছে? ভালোবাসার দিনে বাংলাদেশের মানুষ ভালোবাসাটা বেশি করুক আর যা---ই করুক, বইটা বেশি কেনে। বইমেলার তো তাতেই চলে। নাকি!

বুধবারের বই

হুসেইন মোহাম্মদ এরশাদ মঙ্গলবার মেলায় এসেছিলেন। বুধবার তার বই ‘সময়ের কথা এবং আত্মবিশ্লেষন’ এসেছে মেলায়। লেখক ও বই একদিনে না আসায় ভালই হয়েছে। নইলে তার বই নিয়ে মেলার বিভিন্ন কোণে যে মশকরা চলছে সেটা হাসিমুখে সহ্য করতে হতো এই প্রাক্তন সেনাপ্রধানকে।

অন্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে  আবদুল্লাহ আল মামুনের ‘চারদিকে যুদ্ধ’ বের করেছে মুক্তধারা। সেলিনা হোসেন এর ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ প্রকাশক সাহিত্য বিলাস। সাহিত্য বিকাশ বের করেছে আবু হাসান শাহরিয়ারের  প্রেমের আখ্যান কাব্য ‘আড়াই অক্ষর’। রফিক আজাদ এর ‘মৌলবীর মন বালো নেই’ প্রকাশ হয়েছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে।

ড. আলী আসগরের বই ‘পৃথিবী’ প্রকাশিত হয়েছে অনিন্দ্যপ্রকাশ থেকে। মনন প্রকাশ বের করেছে শামসুর রাহমানের ‘প্রেমের কবিতা গল্প’।

হুসেইন মোহাম্মদ এরশাদের আত্মজীবনী ‘সময়ের কথা এবং আত্মবিশ্লেষন’ প্রকাশ করেছে আকাশ প্রকাশনী। বইটি সম্পাদনা করেছেন সুনীল শুভরায়। সৈয়দ আনোয়ার হোসেনের ‘বাংলাদেশ এবং মুসলিম বিশ্ব’ বের করেছে নালন্দা। সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘অতিক্রম’ এর প্রকাশক অন্যপ্রকাশ।