২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ‘ক’--ইউনিটে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম তালিকা প্রকাশ

২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির জন্য মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 09:23 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

‘ক’-- ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর যারা তাদের পছন্দের বিভাগের নাম লিপিবদ্ধ করেছিলেন, তাদের মধ্য থেকে পছন্দের ক্রম অনুসারে কে কোন বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন তা জানানো হয়েছে এই তালিকায়। প্রথম পর্যায়ে ০১ থেকে ১৬৯০ পর্যন্ত মেধাক্রমধারীরাই মনোনীত হয়েছেন ভর্তির জন্য। বিস্তারিত তালিকাটি টাঙ্গিয়ে দেয়া হয়েছে বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ডে। ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটেও (যঃঃঢ়॥॥:িি.িশধঁহরঃ.ঁহরাফযধশধ.বফঁ অথবা যঃঃঢ়॥॥:িি.িঁহরাফযধশধ.বফঁ) পাওয়া যাবে।

ভর্তির সুযোগ পাওয়াদের মধ্যে ০১ থেকে ৮০০ পর্যন্ত মেধাক্রমধারীদের ২০ ফেব্র“য়ারি মঙ্গলবার এবং বাকিদের ২২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সাক্ষাৎকারের জন্য বিজ্ঞান অনুষদের ডীনের অফিসে উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট/নম্বরপত্রী সঙ্গে আনতে হবে।