যশোরে ২২৯ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার
চৌগাছা উপজেলার সলুয়া গ্রাম থেকে মঙ্গলবার রাতে বিডিআর দুটি কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করেছে। গোপন সংবাদ পেয়ে ২২ রাইফেলস ব্যাটালিয়নের সদস্যরা এ উদ্ধার অভিযান চালায়। উদ্ধার হওয়া পাথরের ওজন প্রায় ২২৯ কেজি। সলুয়া গ্রামের বাহার আলী গাজী এ পাথর দুটি তাদের পুকুরে পেয়েছেন।
২২ রাইফেলস ব্যাটালিয়নের সিও নাসের আহমেদ বলেন, “উদ্ধার করা পাথরের মূল্য এখনও নির্ধারণ করা যায়নি। আমরা কাগজপত্র যাচাই করে দেখছি এ কষ্টি পাথরগুলো কোথায় জমা দেওয়া যায়।”
