দুষ্টের দমন ও শিষ্টের পালন করুন: ডিসি, এসপিদের প্রতি ফখরুদ্দীন
গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যেই তত্ত্বাবধায়ক সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান জরুরি অবস্থার মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস দমনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের করণীয় সম্পর্কে সরাসরি দিক নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ একথা বলেন। সারা দেশের ডিসি, এসপিদের প্রতি আইন প্রয়োগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’এর নির্দেশ দিয়েছেন তিনি।
প্রশাসন ও পুলিশের মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আবারও বললেন, “শীর্ষ দুর্নীতিবাজ আর গডফাদারদের কোনো দল নেই। এরা দেশ ও জনগণের শত্র“। আমি আশা করি, এ সমস্ত অপশক্তির বিরুদ্ধে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সকল প্রকার ভয়--ভীতি ও প্রভাবের ঊর্ধ্বে উঠে সর্বশক্তি নিয়োগ করবে।”
প্রধান উপদেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন। অব্যশ পাশাপাশি নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটাই জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ফখরুদ্দীন আহমেদের প্রথম বৈঠক। বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের আর্ন্তজাতিক সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।
এ বৈঠকে উপস্থিত রয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, মন্ত্রী পরিষদ বিভাগ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিবসহ সংশ্লিষ্ট সচিব, পুলিশের আইজি, সকল বিভাগীয় কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি।
বৈঠকে স্বাগত বক্তব্য দেন মন্ত্রী পরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার। তিনি বলেন, মাঠ প্রশাসনকে আরো সক্রিয় করার ব্যাপারে সুনির্দিষ্টভাবে বেশ কিছু নির্দেশনা দেয়া হবে।
প্রধান উপদেষ্টার ভাষণ
