২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ডিজিসহ পুলিশে বড় রদবদল

পুলিশ ও র‌্যাবে বড় ধরনের রদবদল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 09:02 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

র‌্যাব এর বর্তমান মহাপরিচালক মিজানুর রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ দিয়ে নতুন মহাপরিচালক করা হয়েছে ঢাকা বিভাগের উপ মহা--পুলিশ পরিদর্শক বাহারুল আলমকে।

ইয়াজউদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার মিজানুর রহমানকে র‌্যাবের ডিজি নিয়োগ করে। বিএনপি--জামায়াতের সময় গঠন করা তথাকথিত এলিট ফোর্স র‌্যাবের বিরুদ্ধে ৩০০ টিরও বেশি ‘বিচারবহির্ভূত’ হত্যাকান্ডের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিকেলে সংস্থাপন মন্ত্রণালয়ের  এক আদেশে পুলিশের শীর্ষ পর্যায়ের ১০জন কর্মকর্তাসহ ও ৬৫ পুলিশ সুপারকে একযোগে বদলি করা হয়েছে।

জোট সরকারের বিদায়ের পর ইয়াজউদ্দিনের সরকার শুরুতেই পুলিশ প্রশাসনে একদফা রদবদল করে। ফখরুদ্দীন সরকার ক্ষমতা নিয়ে পুলিশ প্রধানসহ শীর্ষ কয়েকটি পদে পরিবর্তন আনে। মঙ্গলবারের ব্যাপক রদবদলের ঘটনা তারই ধারাবাহিকতায় পুলিশ প্রশাসন ঢেলে সাজানোর পদক্ষেপ কিনা তা পরিষ্কার নয়।

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ নফহবংি২৪.পড়স কে বলেন,“এটি পুলিশ প্রশাসনের নিয়মিত কাজেরই অংশ। তবে এ রদবদল পুলিশের কাজে গতিশীলতা আনবে বলে আমি মনে করি।”

এই রদবদলের আগে জোট সরকারের শেষ সময়ে নিয়োগ দেওয়া ৮৩৫ জন পুলিশ কর্মকর্তাকে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় সরকার । এরই মধ্যে এক সপ্তাহে বদলে ফেলা হয় রাজধানীর সবগুলো থানার ওসিকে।

মঙ্গলবারের রদবদলে পুলিশ সদরদপ্তরের ডিআইজি শেখ সাজ্জাত আলীকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুব মহসীনকে রাজশাহী রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি, ডিএমপির জয়েন্ট কমিশনার মঞ্জুর কাদের খানকে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপির জয়েন্ট কমিশনার শহীদুল ইসলামকে নোয়খালী পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিসি) কমান্ডেন্ট, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহা--পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল আজাদ চৌধুরীকে খুলনার পুলিশ ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিসি) কমান্ডেন্ট, খুলনা রেঞ্জের অতিরিক্ত মহা-- পরিদর্শক আবদুল জলিলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, খুলনার পিটিসির কমান্ডেন্ট হুমায়ুন কবিরকে ডিএমপির যুগ্ম কমিশনার (চলতি দায়িত্ব), নোয়াখালী পিটিসির কমান্ডেন্ট আসাদুজ্জামান মিয়াকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

বিতর্কিত পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়াকে পুলিশ সদরদপ্তর থেকে বদলি করে রাজশাহী রেঞ্জে পাঠানো হয়েছে। তিনি আগের কর্মস্থলের মতো সেখানেও ওএসডির দায়িত্ব পালন করবেন।

ঢাকার পুলিশ সুপার (এসপি) আবদুর রহমান খানকে সারদা পুলিশ একাডেমির এসপি, নারায়ণগঞ্জের এসপি ফজলুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের পরিচালক, নেত্রোকোনার এসপি মনির হোসেনকে ঢাকার ৮ম আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট, টাঙ্গাইলের এসপি ইসমাইল হাওলাদারকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি, ফরিদপুরের এসপি এ কে এম মাসুদুল আলমকে খুলনা মেট্রোপলিটনের ডিসি, মাদারীপুরের এসপি মতিউর রহমানকে পুলিশ সদর দপ্তরের এআইজি নিয়োগ দেওয়া হয়েছে।

চট্্রগ্রামের এসপি শেখ ওমর ফারুককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পরিচালক, ককবাজারের এসপি আনোয়ার কামালকে রাজশাহীর আরআরএফ-এর কমান্ডেন্ট, বান্দরবানের এসপি মনিরুল ইসলামকে ঢাকার এসবি এসপি, নোয়াখালীর এসপি আনসার উদ্দিন খান পাঠানকে সারদা পুলিশ একাডেমির এসপি, লক্ষীপুরের এসপি রেজাউল করীম মালিককে পুলিশ সদর দপ্তরে, ফেনীর এসপি শিফগাত উল্লাহকে নারায়নগঞ্জের এসপি, কুমিল্লার এসপি আবদুল কাহেরকে  সিলেটরে ১০ আমর্ড ব্যাটেলিয়ান কমান্ডার, খুলনার এসপি নাজমুল করীম খানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি, নড়াইলের এসপি হাসান উল হায়দারকে পুলিশ সদর দপ্তরের এআইজি (গোপনীয়), বরিশালের এসপি আশরাফুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি (পশ্চিম),কুড়িগ্রামের এসপি ভানু লাল দাসকে সারদা পুলিশ একাডেমীর এসপি, পাবনার এসপি মঞ্জুর মোর্শেদ আলমকে রাঙ্গামাটি বেতবুনিয়ার আমর্ড পলিশ ব্যাটালিয়ানের কমান্ডার, ডিএমপির ডিসি লোকমান হাকিমকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি, ডিএমপির ডিসি এস এম রোকন উদ্দিনকে লক্ষীপুরের এসপি, ডিএমপির ডিসি আলী হোসেন ফকিরকে সিলেট আরআরএফ কমান্ডার, ডিএমপির ডিসি মাহবুবুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি, ডিএমপির ডিসি কুসুম দেওয়ানকে ফরিদপুরের এসপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি ওয়াই এমস বেলালুর রহমানকে খুলনার এসপি, আরএমপির ডিসি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে ডিএমপির ডিসি, বরিশাল মেট্রোপলিটনের ডিসি মীর সাইদুল ইসলামকে কুমিল্লার এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি রফিকুল ইসলামকে ময়মনসিংহের এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি আবদুল্লাহ আল মামুনকে মানিকগঞ্জের এসপি, হাইওয়ে (পূর্ব) এসপি, এ এস এম মাসুম রাব্বানীকে পাবনার এসপি, টেলিকমের এআইজি হুমায়ুন কবিরকে খাগড়াছাড়ির মহল ছড়ির প্রথম এপিবিএন কমান্ডার,ঢাকা পুলিশ স্টাফ কলেজের এসপি সাইফুর ইসলামকে চট্ট্রগ্রামের এপিবিএন-এর কমান্ডার, ঢাকা এসবি‘র বিশেষ সুপার (এসএস) খন্দকার মাহিদ উদ্দিনকে ডিএমপির ডিসি, ঢাকা এসবির এসে মঈনুল হাসানকে ডিএমপির ডিসি, ঢাকার এসবির এসএস কামরুল আহসানকে চট্টগ্রামের এসপি, সারদা পুলিশ একাডেমির এসপি দিদার আহমেদকে রাজশাহীর এসপি, সারদা পুলিশ একাডেমির এসপি মাসুদুর রহমান ভূঁইয়াকে ডিএমপির ডিসি, রাজশাহীর আরআরএফ কমান্ডেন্ট শেখ মারুফ হাসানকে টাঙ্গাইলের এসপি, ডিএমপির ডিসি হারুনুর রশীদ হাজারীকে ফেনীর এসপি,চ্ট্রগ্রাম দ্বিতীয় এপিবিএন কমান্ডার বানজ কুমার মজুমদারকে কক্সবাজারের এসপি, রাঙ্গামাটি বেতবুনিয়ার পিএসটিএস কমান্ডেন্ট আবদুল জলিল মন্ডলকে ঢাকার এসবি এসএস, সিআইডির এসএস মনিরুজ্জামানকে রাজবাড়ীর এসপি, পুলিশ সদর দপ্তরের এআইজি খসরুল হককে সিআইডির এসএস, ডিএমপির ডিসি দেলোয়ার হোসেন মিয়াকে বগুড়ার চতুর্থ এপিবিএন কমান্ডার, সিলেট আরআরএফ-এর কমান্ডেন্ট দেবদাস ভূট্টাচার্যকে মাদারীপুরের এসপি, বগুড়ার চতুর্থ এপিবিএন কমান্ডার মাহবুবার রহমানকে ডিএমপির ডিসি, সিআইডর এসএস ইব্রাহীম ফাতেমীকে ঢাকার এসপি, ডিএমপির ডিসি কাজী মোরতাজ আহমেদকে বরিশাল মেট্রোপলিটন পুৃলিশের ডিসি, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি আনোয়ার হোসেনকে ডিএমপির ডিসি, মন্সিগঞ্জের এসপি জাহ্ঙাগীর হোসেন মাতব্বরকে ঢাকার ৯ম এপিডিএন-এর কমান্ডার, ময়মনসিংহের এসপি আওরঙ্গ মাহবুবকে ঢাকা এসবির এসএস, জয়পুরহাটের এসপি তানভীর হায়দার চৌধুরীকে ডিএমপির ডিসি, রাজশাহীর এসপি মাহবুব আলমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি, খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাখাওয়াত হোসেনকে নেত্রোকোনার এসপি, সিআইডির এসএস বিশ্বাস আফজাল হোসেনকে মুন্সিগঞ্জের এসপি, রাজবাড়ী ফিরোজ আল মুজাহিদ খানকে রাজারবাগ টেলিকমের এআইজি, এসবির এসএস আবদুল্লাহ হেল বারীকে সিলেটের এসপি, ঢাকার ৮ম এপিবিএন কমান্ডার মোহাম্মদ মুসফিকুর রহমানকে নোয়াখালীর এসপি, চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের ডিসি তৌওফিক মুহাম্মদ চৌধুরীকে বরিশালের এসপি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি সাইফুল ইসলামকে জয়পুরহাটের এসপি, সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আবদুল কাদেরকে বান্দরবানের এসপি, পুলম সদর দপ্তরের এআইজি মাহফুজুল ইসলামেকে নড়াইলের এসপি, ঢাকার ৯ম এবিবিএন কমান্ডার চৌধুরী মঞ্জুররুল কবিরকে কড়িগ্রামের এসপি ও সিলেটের এসপি আবদুর রহীমকে হাইওয়ে (পূর্ব) এসপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।