লালবাগে ২টি অস্ত্রসহ একজন গ্রেপ্তার
র্যাব সদস্যরা সোমবার রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে।
উদ্ধার করা অস্ত্র দুটি হচ্ছে বিদেশি পিস্তল ও একটি দেশি কাটা বন্দুক। এ ছাড়া তিন রাউন্ড পিস্তলের গুলি এবং দুটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব--৩ এর একটি দল দুপুর তিনটার দিকে লালবাগে অভিযান চালিয়ে মোঃ ফারুক আহমেদকে (৪২) আটক করে। তাকে র্যাব কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাবীবুর রহমান রাতে নফহবংি২৪.পড়স কে জানান, আটক ফারুককে তখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।
