১৬ ঘন্টা পর স্বাভাবিক হয়ে উঠছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর
১৬ ঘন্টা পর আবার স্বাভাবিক হয়ে উঠছে জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর। সোমবার সকাল সাতটা থেকে জিয়ায় স্বাভাবিক অবতরণ ও উড্ডয়ন শুরু হয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানায়। (আরও তথ্যসহ)
এর আগে উড্ডয়নের সময় সৌদি আরবের বিমানসংস্থা সৌদিয়ার একটি বিমান দুর্ঘটনায় পড়ার কারণে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর রোববার দুপর আড়াইটা থেকে আট ঘন্টা পুরোপুরি বন্ধ থাকে। রাত ১১টায় আংশিকভাবে বিমান চলাচল শুরু হয়।
এসময় বিমান বন্দরে শত শত যাত্রী আটকা পড়েন। অন্যান্য এয়ার লাইন্সের যাত্রীরা আগেভাগে পরিস্থিতি সম্পর্কে তাদের পরিবহন কর্তৃপক্ষ থেকে করণীয় জানতে পারলেও দুর্ভাগ্য বিমান যাত্রীদের। ইকবাল হোসেন, জহিরুল ইসলাম ও রেজাউল করিম নামে তিন যাত্রী বিমান বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন রোববার গভীর রাত পর্যন্ত কেউ তাদের খোঁজ নিতে আসেনি। যাত্রীদের অনেকেই রোববার দুপুর থেকে জিয়ায় আটকে ছিলেন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সোহেল লতিফ নফহবংি২৪.পড়স কে সোমবার জানান, রোববার রাত সাড়ে ৫টার দিকে সৌদিয়ার বিকল উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়।
তিনি বলেন, “রানওয়ে বন্ধ থাকার কারণেই জিয়া বিমানবন্দরে রোববার দীর্ঘ সময়ের জন্য সব ধরণের উড়োজাহাজ চলাচলে বিঘœ ঘটে। রানওয়ে থেকে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি সরিয়ে ফেলার পর ভোর ৬ টা থেকে আবার স্বাভাবিকভাবে বিমানবন্দরে সব এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা শুরু হয়। সোমবার সকাল ৭টা থেকে পুরোদমে শুরু হয় বিমানবন্দরের কার্যক্রম।”
তিনি জানান, জিয়া বিমানবন্দরে এখন ৩৭ টি দেশি -- বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা করে।
বন্দর কর্মকর্তারা জানান, রোববার বিকেলে উড্ডয়নের সময় সৌদিয়ার একটি বোয়িং ৭৪৭ বিমানের ১৪টি চাকা ফেটে গেলে সব ধরণের ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। রিয়াদগামী ওই বিমানটি প্রায় ৪০০ জন যাত্রী ছিল।
এর আগের খবর
সৌদিয়া কর্তৃপক্ষ নফহবংি২৪.পড়স কে জানায়, এসএ--৭৪৭ ফ্লাইটের বিমানটি দুপুর দুইটা ৫৫ মিনিটে রানওয়েতে ‘ইমার্জেন্সি হাইড্রোলিক’ ব্রেক করে। এর ফলে প্রচন্ড উত্তপ্ত হয়ে পেছনের চাকাগুলো একের পর এক বিস্ফোরিত হয়। বিমানটি রানওয়ের একেবারে শেষ প্রান্তে গিয়ে থামে।
রাত দুটার সময়ও বিমানটি ঘিরে রেখেছিল দুই প্লাটুন সেনা সদস্য।
দুর্ঘটনার পর রোববার রাত তিনটা পর্যন্ত সব ফ্লাইটের সময় পরিবর্তন করা হয়। বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাংলাদেশ বিমানের দুটি, জিএমজির একটি এবং চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে চট্টগ্রাম বিমান বন্দরে পাঠানো হয়। ঢাকা উদ্দেশে ছেড়ে আসা উড়োজাহাজগুলোরও গতিপথ পরিবর্তন করা হয়।
বিস্তারিত না জানিয়ে বিমান বন্দরের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, “আল্লাহর রহমত কোন হতাহতের ঘটনা ঘটেনি।”
এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তা শামসুদ্দোহা কে জানান তাদের আশা, সোমবারের মধ্যে চাকাগুলো মেরামত করা সম্ভব হবে।
তবে একটি বিদেশি এয়ারলাইন্সের এক প্রকৌশলী বলেন, এ ধরনের চাকা বাংলাদেশে নেই। চাকা আনতে হবে বাইরে থেকে।
এদিকে জিয়ার পরিবর্তে কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করার পর সেখানে আর কোন বিমান অবতরণের জায়গা নেই বলে জানা যায়।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের এরিয়া কন্ট্রোল কার্যালয়ের সহকারি পরিচালক কাজী ওমর ফারুক নফহবংি২৪.পড়স কে বলেন, বড় আকারের বিমান ওঠানামা বন্ধ থাকলেও কর্তৃপক্ষ এফ--২৮ সহ ৩০ আসনের কম বিমানগুলোর চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেয়।
নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক রুহুল আমিন রানা চট্টগ্রাম থেকে জানান, বিভিন্ন এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু বিমানবন্দরটি মাত্র পাঁচটি বিমান জায়গা দিতে সক্ষম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বিমান বন্দরের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করা সাতটি ফ্লাইটের মধ্যে বিমানের তিনটি (রিয়াদ, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর থেকে আসা), জিএমজি এয়ারলাইন্সের দুটি এবং চায়না স্টার এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে।
জিয়া বিমানবন্দরে উদ্দেশে আসা বিমানগুলোর মধ্যে রিয়াদ থেকে বিজি ০৪০ ফ্লাইটটি সন্ধ্যা সোয়া সাতটায় শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করেছে। অন্যদিকে কলকাতা থেকে আসা ফ্লাইটটির (রাত সাড়ে ১০ টায় পৌঁছানোর সময়) চট্টগ্রামে ঘুরিয়ে দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থাপক চেলেপ্পা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার এআই--৫২১ (বোয়িং৭৭৭) বিমানটির দুপুর তিনটা পাঁচ মিনিটে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ঢাকার আকাশে ১০ মিনিট চক্কর দেওয়ার পর বিমানটিকে কলকাতায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এমিরেটস এর ইকে--৫৮৫ ফ্লাইটটি রাত নয়টা ১০ মিনিটে ঢাকা থেকে উড্ডয়নের কথা ছিল। ফ্লাইটটি সোমবার বিকেল পাঁচটা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।
