২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ময়মনসিংহে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে যৌথবাহিনী একটি বন্দুক ও একটি পাইপগান উদ্ধার এবং পলাতক আসামীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 02:54 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

যৌথবাহিনীর ময়মনসিংহ জেলার ইনচার্জ কর্নেল সালাহউদ্দিন বিপি জানান, রোববার শেষরাতে সদর উপজেলার বারুনি গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য আবদুল হক এবং কাজলকে বন্দুকসহ গ্রেপ্তার করে। এসময় তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এরা দুজনেই দাপুনিয়া ইউপি সদস্য। 

এ ছাড়া একই রাতে মুক্তাগাছার খেরুয়াজানি গ্রাম থেকে সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামী, বিএনপি কর্মী হবু (৮০) এবং পাইপগানসহ সন্ত্রাসী আজিজ, মজিব ও নিজামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদেরকে সোমবার মুক্তাগাছা ও কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।