২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে কারখানা বন্ধ ঘোষণা, লাঠিপেটায় ২০ শ্রমিক আহত

টঙ্গীর বিসিক শিল্প নগরীতে সুইট পাকিজা নামে একটি গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করায় বিক্ষুদ্ধ শ্রমিকরা রোববার সড়ক অবরোধ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় তাদের লাঠিপেটা করলে অন্তত ২০ শ্রমিক আহত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

লে-অফের চূড়ান্ত ঘোষণা শুনে কয়েক শ’ শ্রমিক সকাল ১০টার দিকে কারখানার সামনের সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ করতে থাকে। পুলিশ তাদের নিরস্ত করতে ব্যর্থ হলে ১১টার দিকে সেনা ও র‌্যাব সদস্যরা এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গত ৪/৫ মাস যাবত  তৈরি পোশাক কারখানাটি টিম টিম করে চলছিল। গত ১৩ জানুয়ারি কর্তৃপক্ষ ওই মাসের বেতন দিয়ে মৌখিকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেয়। একইসঙ্গে নতুন ব্যবস্থাপনার মাধ্যমে যে কোনো সময় কারখানাটি চালুর আশ্বাসও দেওয়া হয়।

এ অবস্থায় রোববার সকালে কারখানার গেইটে ‘৩০ দিনের জন্য লে-অফ’ নোটিশ ঝুলতে দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৬ ধারা মোতাবেক এক বছরের বেশি সময় ধরে চাকুরিরতদের গেটের ভেতরে ঢুকিয়ে তাদের পাওনা পরিশোধের নিয়ম-কানুন বলার চেষ্টা করলে বাকিরা ক্ষোভে ফেটে পড়ে।

বিক্ষোভের পর পুলিশের মধ্যস্থতায় কারখানার অভ্যন্তরে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী এক বছরের কম সময় কাজ করা শ্রমিকদের আগামী ২০ ফেব্র“য়ারি চলতি মাসের বেতনের অর্ধেক পরিশোধ করা হবে। বাকিরা শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

এ ব্যাপারে পাকিজা গ্র“পের উপব্যবস্থাপক (প্রশাসন) মো. মতিউর রহমান বলেন, ব্যবস্থাপনার ত্র“টির কারণে প্রতিষ্ঠানটি রুগ্ণ হয়ে পড়েছে। শ্রমিক আহত হওয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।