ইউনূসকে সময় দিতে পারবেন না বুদ্ধদেব
নোবেল বিজয়ী বাঙ্গালী মুহম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়ার সময় নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। ইউনূস ১১ ফেব্র“য়ারি থেকে ১৩ ফেব্র“য়ারি কলকাতা সফর করবেন। এসময় তাকে আনুষ্ঠানিক সর্ম্বধনা দেওয়ার সময় নেই বলে জানিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেছেন, এসময়টাতে তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। কেননা একই সময় ইটালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি কলকাতায় থাকবেন এবং কয়েকটি বিনিয়োগ প্রস্তাব চূড়ান্ত করতে তার সঙ্গে ব্যাপক আলোচনা করতে হবে।
বেসরকারি সংস্থা চট্টগ্রাম সম্মিলনী এবং আরেকটি দক্ষিণপূর্ব এশীয় সংস্থা ইউনূসকে সর্ম্বধনা দেবে। তিনি দুটি বেসরকারি টেলিভিশনের দেওয়া বর্ষ সেরা বাঙ্গালী পুরষ্কার গ্রহন করবেন।
বুদ্ধদেবের রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেন,“ ইউনূসের মতো মহৎ মানুষের সঙ্গে ৩০ মিনিট সময় কাটাতে সময় পান না তিনি। নিজিকে তিনি কী মনে করেন?”
কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন,“ ইউনূসের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তিনি একজন মহান বাঙ্গালী, এখানকার মানুষের শ্রদ্ধা তার প্রাপ্য। মুখ্যমন্ত্রী এতটা নির্মোহ হলেন কী করে?”
শিক্ষাবিদ সুনন্দ্য স্যানাল বুদ্ধদেবকে এ কারণে অত্যন্ত কড়া ভাষায় আক্রমন করেন। তিনি বলেন,“ মার্কসবাদীরা ভূমি সংস্কার ও পঞ্চায়েত করার কৃতিত্ব নিতে চান। ক্ষুদ্র ঋণের কী হলো ? এটি করতে তারা ব্যর্থ হয়েছেন। এজন্যে ইউনূসের কাছ থেকে তাদের অনেক কিছু শিখতে হবে।”
মুখ্যমন্ত্রীর সময় না থাকলেও রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ও পঞ্চায়েত মন্ত্রী সূর্যকান্ত মিশ্র গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে সঙ্গ দেবেন।
