২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের দেওয়া ৮৩৫ পুলিশ কর্মকর্তার নিয়োগ বাতিলের সিদ্ধান্ত

জোট সরকারের শেষ সময়ে দেওয়া পুলিশের ৮৩৫ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:08 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

পুলিশ মহাপরিদর্শক নূর মোহাম্মদ শনিবার রাতে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “৮৩৫ জন এসআই ও সার্জেন্টের নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে আগামীকাল (রোববার) এব্যাপারে বিস্তারিত জানানো যাবে।”

নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকার এ নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইজিপি নূর মোহাম্মদ বলেন, “সব অভিযোগই সত্য এবং প্রমানিত হয়েছে।”

তিনি বলেন, “মন্ত্রণালয় অবশ্য এ সংক্রান্ত কোন কাগজপত্র এখনো তৈরী করেনি।”

জোট সরকার ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার কয়েক মাস আগে পুলিশের ৪৯৫ জন পুরুষ এসআই,  ৯০ জন মহিলা এসআই এবং ২৫০ জন পুলিশ সার্জেন্টকে নিয়োগ দেয়। নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের নিয়মনীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। জেলা কোটা নীতিমালা অনুসরণ করা হয়নি।

রাজনৈতিক পরিচয়ই নিয়োগের ক্ষেত্রে প্রধান বিবেচ্য ছিল বলে অভিযোগ ওঠে।

পুলিশের কয়েকটি সূত্র বলছে, একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে  অনিয়মের প্রমাণ পেয়েছে।