২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে নির্মাণাধীন ভবন ধসে আহত ৩

ঝালকাঠীতে শনিবার দুপুরে নির্মাণাধীন একটি ইউনিয়ন পরিষদ ভবনের ছাদ ধসে দিকে তিন শ্রমিক আহত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:44 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঠিকাদার রাজাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছিম আকনের সহযোগী আলাউদ্দিনকে (৩৫) গ্রেফতার করেছে।

ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূন নাহার চায়না জানান, জোট সরকারের শেষ সময় ঠিকাদার নাছিম আকন নির্মাণ কাজ শুরু করেন। তার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তৎকালীন ইউএনওকে মৌখিকভাবে জানানো হয়েছিল। শনিবার দুপুরের দিকে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ পুরো ভবনের ছাদ ধসে পড়ে।

দুর্ঘটনায় গুরুতর আহত খলিলুর রহমানকে শেরে বাংলা মেডিকেলে এবং সুলতান আহম্মেদ ও বেল¬াল হোসেনকে রাজাপুর উপজেলার আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. গোলাম ফারুখ সাংবাদিকদের বলেন, ভবনটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ আছে। এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করেছে।